‘আমার খুব খারাপ সময় চলছে…বাধ্য হয়েই…’, জীবনে আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী

অভিনেতা সায়ক চক্রবর্তী

অভিনেতা সায়ক চক্রবর্তী, একদিকে যেমন অভিনেতা হিসাবে পর্দায় পরিচিত, তেমনি একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। গো-মাংসের হোক বা দেবলীনা নন্দী ঘটনা, চর্চায় উঠে এসেছে তার নাম। ২০২৬ সালে অভিনেতার জীবন জুড়ে একের পর বিতর্ক ঘিরে ধরে। যদি সেই সব বাধা পেরিয়ে নিজের মতো করে জীবন অতিবাহিত করছেন তিনি। তবে এবার সায়কের নেওয়া সিদ্ধান্তে অবাক হচ্ছেন নেটিজেনরা।

আচমকাই নিজের ফেসবুক পেজের নাম বানান বদলে ফেললেন তিনি। যা দেখে অনেকেই হকচকিয়ে গিয়েছেন কিন্তু কেন? আসলে নিউমেরোলজি অনুযায়ী, যারা নামের নামের অক্ষরে বাড়তি একটি অক্ষর ব্যবহার করেন তাদের জীবনে ইতিবাচকতা আসে।  তাহলে এবার কি সেই পথেই হাঁটলেন সায়ক চক্রবর্তী?

সোশ্যাল মিডিয়া পোস্ট করে সায়ক লিখলেন, “আমার ফেসবুকের নাম ‘Sayak’ থেকে পরিবর্তিত হয়ে এখন ‘Sayakk‘ হয়েছে। সার্চ বা ট্যাগ করার সময় দয়া করে এই নতুন বানানটি ব্যবহার করবেন। অনেক ভালোবাসা সবাইকে!”

কিন্তু এরকম সিদ্ধান্তের কারণ কি? টিভি নাইনের সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, “গত তিন-চার মাস ধরে আমার খুব খারাপ সময় চলছিল। মানুষের যখন খারাপ সময় চলে, তখন মনে হয় কী করলে সময়টা ভালো করা যায়। সেই জন্যই একজন নিউমেরোলজিস্টের কাছে যাই এবং নামের বানানটা বদলাই। আমার সমাজমাধ্যমের অন্যান্য অ্যাকাউন্টে নামের বানান বদলেছিলাম আগেই, কিন্তু ফেসবুক কিছুতেই বদলাতে দিচ্ছিল না। অবশেষে এখন সেটা করতে পেরেছি।”