হঠাৎ অসহ্য যন্ত্রনা! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কি জানালেন চিকিৎসক?

সুমন্ত মুখোপাধ্যায়

আচমকাই অসুস্থ হয়ে পড়েন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। হদরোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। শনিবার নিজের বাড়িতে সকালে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। পরে অভিনেতাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে।

টিভি নাইন বাংলাকে অভিনেতার মেয়ে মধুবন্তী মুখোপাধ্যায় জানালেন, ”আজকে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা হবে, পরিস্থিতি কী। তারপর সেই অনুযায়ী চিকিত্‍সা করা হবে। এমনিতে বাবা কথাবার্তা বলছেন।” অভিনেতার বয়স আনুমানিক ৭৮ বছর।

অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায় এবং তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। এই ঘটনার খবর জানিয়েছেন ছোট ও বড়পর্দার পরিচিত অভিনেতা শুভ্রজিৎ দত্ত। তিনি দ্য ওয়ালকে জানান, সুমন্ত মুখোপাধ্যায় বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

থিয়েটার ও বড়পর্দা দুটোতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন সুমন্ত মুখোপাধ্যায়। প্রয়াত খ্যাতনামী অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের ভাই সুমন্ত মুখোপাধ্যায়। সুমন্তবাবুর ভাইঝি হলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছোটপর্দায় তাঁর স্মরণীয় কাজ জন্মভূমি’, ‘জননী’, ‘আলো ছায়া’, ‘ফেলনা’, ‘রামপ্রসাদ’, ‘কথা। 

Previous articleকবর নিয়ে উক্তি, কবর নিয়ে কিছু কথা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।