
বহু বছর পর সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায়ের বিবাহ বিচ্ছেদ। কিছুদিন আগে অভিনেতার বোন পল্লবী এই নিয়ে মুখ খুলেছিলেন। আর তারপরেই আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবশ্রী রায়ের পুরনো একটি ভিডিও। ভিডিওতে অভিনেত্রীকে প্রথমবার বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলতে দেখা যায়। যদিও এই ভিডিওটি বহু পুরনো।
প্রসঙ্গত, ১৯৯২ সালে বিয়ে সেরেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায়। যদিও সেই বিয়ে সুখকর হয়নি। ৩ বছরের মাথায় অর্থাৎ ১৯৯৫ সালে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটে। সেই সময় হইচই পড়ে যায়। এমনকি শোনা যায় সন্তান নিয়ে মনোমালিন্যের কারণে নাকি তাদের বিয়ে ভাঙে। এরকম অনেক খবর শোনা গিয়েছিল সেই সময়। বাস্তবের তিক্তার জন্য এই জুটিকে আর কখনোই পর্দায় দর্শক একসাথে পাননি।
তাদের বিয়ে ভাঙার আসল কারণ অনেকেই জানতে চান। এসবের পুরনো ভিডিও আবারও ভাইরাল হতেই আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া পুরনো ভিডিওতে দেবশ্রী রায়কে বলতে শোনা গেল, “আমাদের বিয়ে ভাঙার পিছনে খুব বড় কারণ কিছু ছিল না। তখন দুজনেই আমরা কম বয়সী এবং অনেক বিষয়কে পরিণতভাবে বিচার করার মতো মানসিক প্রস্তুতি ছিল না। অপরিণত আচরণ এবং সিদ্ধান্ত শেষ পর্যন্ত সম্পর্কটা ভেঙে যায়। এখন ফিরে তাকালে সেই ঘটনা পাগলামোই মনে হয়।”
এই ভিডিওতে অভিনেত্রীর কথায় স্পষ্ট বিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ভাঙার জন্য তিনি অপরিণত মানসিকতাকেই দায়ী করেছেন।
সূত্রঃ https://tollygossip . com/
