
বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন এখন অভিনয় জগত থেকে দূরে থাকলেও ভক্তদের জন্য প্রায়শই তাঁর ব্লগে মনের কথা লেখেন। সম্প্রতি অভিনেতা এমন কিছু লেখেন যা নিয়ে চিন্তায় রয়েছে তার ভক্তকুল। এই ব্লগে নিজের ব্যক্তিগত অনুভূতির প্রকাশ করার সময় স্বীকার করেন, তিনি আজ খুব অস্থির বোধ করেন এবং বিচলিত হয়ে পড়ছেন।পাশাপাশি তিনি ব্যাখ্যা করেছেন কেন তাঁর দৈনন্দিন রুটিন পুরোপুরি বদলে গেছে এবং কেন তিনি ক্রমাগত মানসিক উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছেন।
এরপর সোমবার তিনি আচমকাই পোস্ট করে লেখেন, “আমি একদিন বিশ্রাম নিয়েছিলাম আর আমার পুরো শরীর নড়েচড়ে উঠল, শরীরের কোনও না কোনও ধরনের নড়াচড়া দরকার… আজ আমি সেটা চেষ্টা করে দেখলাম…”
অমিতাভ বচ্চনের পোস্টে বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়। অভিনেতার বয়স প্রায় ৮৩ ছুঁইছুঁই, তাই বেশ চিন্তায় পড়ে যান নেটিজেনরা। অনেকেই মনে করেন শারীরিক কোনও অসুস্থতার কথার ইঙ্গিত দিচ্ছেন বিগ বি। তবে পরবর্তী সময়ে ধোঁয়াশা কাটে।
আসলে অমিতাভ বচ্চনের এই লেখা কোনও শারীরিক বিষয়ে নিয়ে নয়। তিনি একেবারেই সুস্থ রয়েছে। আসলে ২০২৬ ফিফা বিশ্বকাপ সময়সূচি তাঁর রুটিন একেবারে ওলটপালট করে দিয়েছে। রাত কিংবা ভোরবেলায় ম্যাচ হওয়ায় নিয়মিত জীবনে রুটিনের ব্যাহত হচ্ছে ঠিকই কিন্তু তিনি খেলা দেখারা আনন্দ থেকে দূরে থাকেননি। তাঁর কথায়, “বিশ্বকাপের জন্য সময়ের হিসেবটাই যেন বদলে গেছে। ম্যাচের সময় এমন যে আমাদের প্রতিদিনের রুটিন এলোমেলো হয়ে যাচ্ছে। তবুও আমরা ম্যাচ দেখি, উল্লাস করি, আবার হারের কষ্টও অনুভব করি।”
