শেষ হল এক বছরের যাত্রা! চলতি সপ্তাহতেই বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক, হতাশ অনুরাগীরা

লক্ষ্মী ঝাঁপি সিরিয়াল

এই মুহুর্তে টলিপাড়ায় একধাক্কায় বেশ কয়েকটি ধারাবাহিকের ভবিষ্যৎ থমকে গিয়েছে। সেই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে নেটিজেনদের। ফের পুজোর আগেই মনখারাপের সুর বিনোদন দুনিয়ায়। সম্প্রতি ‘বিগ বস’ ঘিরে চর্চা যখন তুঙ্গে, তখনই জলসার এই জনপ্রিয় মেগা বন্ধ করার মতো বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ। শুক্রবারই হয়ে গেল সিরিয়ালের শেষ দিনের শ্যুটিং। কদিন আগে শেষ হয়েছে ও মোর দরদিয়া, এবার কোপ পড়ল সৌরভ-শুভস্মিতার রোম্যান্সে।

১৫ মাসের লম্বা জার্নি অতিক্রম করে অবশেষে বন্ধ হচ্ছে ‘লক্ষ্মী ঝাঁপি’। চলতি মাসের ৩১শে অক্টোবর পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে পর্দার ‘লক্ষ্মী ঝাঁপি’ তবে সূত্রের খবর।

পর্দায় সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের রসায়ন দর্শকদের মন জয় করলেও গল্পের সফর এখন শেষের মুখে। তবে মেগা শেষ হলেও সৌরভ ও শুভস্মিতার বাস্তবের প্রেমের গল্প কিন্তু এখানেই ফুরোচ্ছে না। পর্দার ‘লক্ষ্মী ঝাঁপি’ বন্ধের খবরে অনুরাগী মহলে কিছুটা হলেও বিষাদের সুর বাজলেও প্রিয় জুটি বাস্তবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শুনে খুশির জোয়ার দর্শকমহলে।

‘লক্ষ্মী ঝাঁপি’র সেট থেকেই শুরু হয়েছিল সৌরভ-শুভস্মিতার মন দেওয়া-নেওয়া ও অফ-স্ক্রিন প্রেম। সিরিয়ালের শেষ দিনে প্যাক-আপের পর শুভস্মিতা ও সৌরভ যৌথভাবে অনুরাগীদের জন্য শোনালেন এক দারুণ খুশির খবর! তাঁরা জানান, ধারাবাহিক শেষ হওয়ার পর খুব জলদিই দুই পরিবারের সম্মতি নিয়ে চারহাত এক হতে চলেছে তাঁদের।

লক্ষ্মী ঝাঁপি সিরিয়াল