বড় চমক! আবারও কি বিগ বসের ঘরে পুনরায় এন্ট্রি নেবেন সায়ক চক্রবর্তী? অভিনেতার পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা

সায়ক চক্রবর্তী

বিগ বসের ঘরে তিন সপ্তাহের মাথায় বেরিয়ে যান অভিনেতা ব্লগার সায়ক চক্রবর্তী। ঘরে একেবারেই শান্ত স্বভাবের দেখা যায় তাকে। বাইরে যেভাবে দর্শক সায়ককে দেখেছিলেন, বিগ বসের ঘরের ভিতরে একেবারেই অন্যভাবে দেখা গেছে যায় তাকে। শুধুমাত্র ক্যামেরার জন্য তিনি ঝামেলায় জড়াতে চায়নি নিজেকে।

ঘর থেকে বেরিয়ে বিভিন্ন ভিডিওতে বিগ বসের অন্দরমহলের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন সায়ক। তবে আচমকাই তার একটি পোস্ট সোশ্যাল মিডিয়া সন্দেহের দানা বেঁধেছে নেটিজেনদের মনে। সেই পোস্টের পর আবার বিগ বসকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছেন সায়ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সায়ক জানান, “কে কে চাও যে আমি আবার বিগ বসে ব্যাক করি?” সায়কের আচমকাই এমন পোস্টে হবাক হয়ে যান নেটিজেনরা তাহলে কি আবার বিগ বসের ঘরে পুনরায় ফিরবেন সায়ক? নাকি এই পোস্ট নিছক তার অনুরাগীদের মতামত জানার জন্য কৌতূহল বশত?