‘মা-বাবার বুক আর পেটের দিকে তাকিয়ে দেখি… প্রতি মুহুর্তে ভয়ে থাকি…’, আচমকাই ব্যক্তিগত জীবনে মারাত্মক ভয় নিয়ে সত্যি ফাঁস করলেন আয়েশা ভট্টাচার্য

আয়েশা ভট্টাচার্য

একটা সময় জনপ্রিয় ধারাবাহিকে নিয়মিত দেখা গেলেও বর্তমানে আর ছোটপর্দায় দেখা যায় না আয়েশা ভট্টাচার্য কে। তবে সোশ্যাল মিডিয়ায় ব্লগার হিসেবে বেশ সক্রিয় অভিনেত্রী। তবে সম্প্রতি আয়েশার পোস্ট ঘিরে চিন্তিত অনুরাগীরা। বাবা-মাকে নিয়ে ভীষণ চিন্তিত অভিনেত্রী। আচমকা ঠিক কি নিয়ে চিন্তিত আয়েশা?

একটা বয়সের পর প্রত্যেক সন্তানের চিন্তা থাকে তাঁদের মা-বাবাকে নিয়ে। বিশেষ করে মা-বাবার বয়স যত বাড়তে থাকে, ততই যেন চিন্তা ভর করতে থাকে হারিয়ে ফেলার। সম্প্রতি বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেত্রীর।

আয়েশা লেখেন, ‘রোজ সকালে ঘুম থেকে উঠে, আমি একটা অদ্ভুত জিনিস করি! জানি না আমার মতো আর কেউ এরকম অদ্ভুত কাজ করে কি না! আমি ঘুম থেকে উঠেই মা বাবার বুক আর পেটের দিকে তাকিয়ে দেখি বুক আর পেট ওঠা নামা করছে কি না! যেই সব নরমাল দেখি! আমি তারপর নিশ্চিন্ত হয়ে আমার দিন শুরু করি। আমার দুনিয়াটা আসলে বড্ডো মানে বড্ডো বেশিই ছোট্ট, শুধু মা বাবাকে ঘিরেই আমার সব। এই দুজনকে ছাড়া আমি এক মুহুর্ত সত্যি অচল। আজ আমার সেই ছোট্ট দুনিয়ার এক বড় অংশের বিশেষ দিন, আমার বাবার আজ জন্মদিন ।’

‘আমি আমার বাবাকে ছোটবেলা থেকে বড়োলোক কিপ্টে বলি! কারণ মানুষটাকে দেখি আমাদের জন্যে হাত খুলে খরচা করে, আমার সব সখ পূরণ করে, কিন্তু নিজের ছেড়া মোজাটা আড়াল করে একটা জুতো পরে অফিস চলে যাবে! বা জুতোটা ফেটে গেছে তাও দেখি ওই জুতোটা সারিয়েই ওটা পরেই অফিস যাবে তবু নতুন জুতো কিনবে না নিজের জন্যে! কিন্তু বড় হওয়ার পর থেকে বুঝতে শুরু করেছি এই কিপ্টেমোর মধ্যে কত বড় একটা মন লুকিয়ে আছে! তাই জন্যেই বলি আমার বাবা বড়োলোক কিপ্টে। বড্ড চাপা মানুষটা নিজের কিছু মুখ ফুটে প্রকাশ করে না! আজ আমার বুড়ো বাচ্চার জন্মদিন, অনেক অনেক ভালোবাসা পাঠিও আমার বুড়ো ছেলেটার জন্যে আর যেন সুস্থ থাকে সব সময় আমায় ভালো রাখার জন্যে। শুভ জন্মদিন বাবা।’