আচমকাই মুখবদল! ‘কনে দেখা আলো’তে আসছে নতুন নায়িকা

কনে দেখা আলো

রাহুল অরুণোদয়য় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর গাফিলতিতে একাধিক অভিযোগ উঠে আসে প্রযোজনা সংস্থার উপর। লেখিকা লীনা গাঙ্গুলির বিপক্ষে সরব হয় নেটপাড়া। লীনা গাঙ্গুলির সাথে কাজ করতে রাজী নয় ইন্ডাস্ট্রি। তাই জি- বাংলার ‘কনে দেখার আলো’ ধারাবাহিকের ভবিষ্যৎ অন্ধকারে ছিল। এমনকি বন্ধ হয়ে যেতে পারত এই মেগা। তবে শেষ পর্যন্ত লীনা গাঙ্গুলিকে বাদ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কনে দেখার আলো।

শুটিং শুরু হওয়ার কিছুদিনে মধ্যে এই মেগাকে ঘিরে আবার খারাপ খবর। রাতারাতি এক চরিত্রের মুখ বদলে গেল এই মেগার। এতদিন ধারাবাহিকে সুদেবের বোন দীপা চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী সুশ্রীতা ঘোষ। এর আগে একাধিক মেগায় কাজ করেছেন। কনে দেখার আলো ধারাবাহিকে তার চরিত্র বেশ প্রশংসা পাচ্ছিল তবে আচমকাই মুখ বদল।

এই মুহূর্তে সুশ্রীতা র জায়গায় দেখা যাচ্ছে আরেক অভিনেত্রী আঁখি ঘোষকে। এবার দেখা যাক দীপা চরিত্রে আঁখি দর্শকের মন জিততে পারে কিনা?

কনে দেখা আলো