TRP-তে বড় চমক! দ্বিতীয় সপ্তাহে লক্ষ্মী ঝাঁপি’র সাথে হাড্ডাহাড্ডি লড়াই কমলা নিবাসের, ক্রমশ কমেছে বাংলা সিরিয়ালের টিআরপি

বাংলা সিরিয়ালের টিআরপি

আজ বৃহস্পতিবার। বাংলা সিরিয়ালের টিআরপি ঘোষণার দিন। দিনে দিনে কমছে বাংলা সিরিয়ালের টিআরপি। আইপিএল এর জন্য টিআরপি কম হয় ঠিকই তবে এতটাও কম আসেনা। টিআরপি রেটিং লক্ষ্য করলে স্পষ্ট বাঙালি বাংলা ধারাবাহিক থেকে মুখ ফেরাচ্ছেন। চলতি সপ্তাহে ‘তারে ধরি ধরি মনে করি’কে হারিয়ে প্রথম স্থান অর্জন করল ‘পরিণীতা’।

টিআরপির তালিকায় দ্বিতীয় স্থানে ‘তারে ধরি ধরি মনে করি’। তৃতীয় স্থান দখল পরশুরাম। চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। এদিকে নন-প্রাইম টাইমে সময় পরিবর্তন করে স্লট জিতছে বাংলার সবচেয়ে চর্চিত মেগা চিরদিনই তুমি যে আমার। চলতি সপ্তাহে স্লট হারাল কুসুম।।

আজকের টিআরপি তালিকায় নজর স্টার আর জি-এর দুই মেগা লক্ষ্মী ঝাঁপি এবং কমলা নিবাস। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই মেগার মধ্যে। দ্বিতীয় সপ্তাহে এসে লক্ষ্মী ঝাঁপির সাথে স্লট লিড করেছে কমলা নিবাস। যদিও নম্বর কিছুটা কমেছে।

প্রথম – পরিণীতা (৫.২)

দ্বিতীয় – তারে ধরি ধরি মনে করি (৫.১)

তৃতীয় – পরশুরাম (৫.০)

চতুর্থ – জোয়ার ভাঁটা (৪.৯)

পঞ্চম – ও মোর দরদিয়া (৪.৬)

ষষ্ঠ – কুসুম । রাঙ্গামতি তীরন্দাজ । প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা (৪.৫)

সপ্তম – কনে দেখা আলো (45min) (৪.৪)

অষ্টম – প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন(15 min) (৪.১)

নবম – লক্ষ্মী ঝাঁপি  | কমলা নিবাস (৩.৬)

দশম – সংসারের সংকীর্তন (২.৮)