
স্টার জলসায় সদ্য শুরু হয়েছে নতুন মেগা ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিকা মালাকার এবং অভিনেতা রণজয় বিষ্ণু। সদ্য শুরু হওয়া এই মেগা ধীরে ধীরে দর্শকের মনে জায়গা দখল করে নিয়েছে । স্টার জলসায় সদ্য শুরু হয়েছে নতুন মেগা ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিকা মালাকার এবং অভিনেতা রণজয় বিষ্ণু। সদ্য শুরু হওয়া এই মেগা ধীরে ধীরে দর্শকের মনে জায়গা দখল করে নিয়েছে ।
ধারাবাহিক শুরু পর থেকে অভিকা আর রণজয়ের রসায়ন দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তাদের জুটি পছন্দ করছে মানুষ। অনস্ক্রিনের রসায়ন অফস্ক্রিনে কেমন? নতুন নায়কের সাথে কেমন বন্ডিং গড়ে উঠল অভিকার?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সাক্ষাৎকারে দুজনে স্বীকার করেন শুটিং চলাকালীন তারা একে অপরকে সাহায্য করেন। কোনও দৃশ্য সমস্যা হলে তারা একে অপরের পাশে এসে দাঁড়ান। এই অফস্ক্রিন বোঝাপড়াটাই অনস্ক্রিনে ফুটে উঠেছে। তবে এর মাঝেই রণজয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন তার অনস্ক্রিন নায়িকা।
অভিকা জানায়, ‘রণজয়ের জন্য তাকে হাইট নিয়ে অপমানিত হতে হয়। ওর পাশে দাঁড়ালে অনেকটা খাটো লাগে। এই প্রথম কোনও হিরো আমায় এইভাবে অপমান করল’। আসলে পুরো বিষয়টা অভিকা মজার ছলে বলা। অভিনেত্রীর কথায় হেসে উড়িয়ে দেন রণজয়। তাদের এই খুনসুটি খুব অল্প সময়ের মধ্যে নজর কাড়ে ভক্তদের।
