
অভিনেতা প্রারব্ধী সিংহ, ছোটপর্দার একজন পরিচিত মুখ। যাকে সর্বশেষ ছোটপর্দায় দেখা গিয়েছিল ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে। তবে প্রারব্ধী সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছেন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে জয় চরিত্রে। এই চরিত্র তার ক্যারিয়ারে দ্বিগুণ জনপ্রিয়তা নিয়ে আসে। এর আগেও ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেছিলেন।
মেগা ধারাবাহিকে নায়কের ভাইয়ের চরিত্রে সার্বাধিক দেখা মিলেছে তার। তবে এবার অভিনেতাকে ঘিরে নতুন সুখবর। সিরিয়ালের গন্ডি পেরিয়ে প্রারব্ধী এবার বড়পর্দায়। বড়পর্দায় প্রারব্ধী জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দিব্যাণি মণ্ডল। যিনি ফুলকি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা লাভ করেছিলেন।
বড়পর্দায় আসতে চলেছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’-তে। এই ছবিতেই এক গুরুত্বপূর্ণ ভূমিকায় যোগ দিলেন অভিনেতা। মহুয়ার ছোটবেলার ভূমিকায় দেখা যাবে দিব্যাণিকে। আর খুব সম্ভবত সেই সময়ে মহুয়ার প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন প্রারব্ধী। বলাই বাহুল্য, ‘গুনগুন করে মহুয়া’র হাত ধরে বড়পর্দায় প্রারব্ধী সিংহয়ের জীবনে নতুন শুরু হতে চলেছে।
View this post on Instagram
