
সাতসকালেই ফের খারাপ খবর ইন্ডাস্ট্রিতে। চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। বিনোদন দুনিয়ায় অভিনেত্রীর মৃত্যুর খবর যেন মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সকলে। বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া অস্কার-মনোনীত অভিনেত্রী আর নেই। দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। মাত্র ১৬ বছর বয়সে দুর্দান্ত চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।
ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের প্রতি ছিল তাঁর অসাধারণ ঝোঁক। শিশুদের রেডিও অনুষ্ঠানে গান গাওয়া এবং একটি অপেরা কোম্পানির হয়ে পারফর্ম করার মাধ্যমে অভিনেত্রীর অভিনয় জীবনের সূচনা।
রুপালি পর্দায় অভিনেত্রীর স্মরণীয় চরিত্রগুলো এবং অনবদ্য অভিনয় প্রজন্মের পর প্রজন্ম চলচ্চিত্রপ্রেমীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। ৯৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী অ্যান ব্লাইথ। হলিউডের স্বর্ণযুগের আরেক উজ্জ্বল নক্ষত্রের পতন। প্রায় সাত দশকের দীর্ঘ কর্মজীবনে অ্যান ব্লাইথ নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন হলিউডের অন্যতম বহুমুখী শিল্পী হিসেবে। তাঁর মৃত্যুতে হলিউড চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।

