ফের শুটিং সেটে বিপত্তি! শুটিং চলাকালীন গুরুতর আহত ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ খ্যাত সোমা বন্দ্যোপাধ্যায়, কি হয়েছে অভিনেত্রীর?

সোমা বন্দ্যোপাধ্যায়

ফের শুটিং সেটে বিপত্তি। এবার নতুন শুরু হওয়া মেগা ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র সেটে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। আহত হলেন অভিনেত্রী  সোমা বন্দ্যোপাধ্যায়। হাত ভেঙেছেন অভিনেত্রীর। কেমন আছেন এখন?

শোনা যাচ্ছে, শুটিং চলাকালীন ঘটে যায় দুর্ঘটনা। এদিন শুটিংয়ের একটি দৃশ্য করতে গিয়ে চোট পান তিনি। দৃশ্যটি ছিল অভিনেত্রীর হাত থেকে ছিনতাইবাজেরা টাকার ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে যাবে। আর এই দৃশ্যের শুটিংয়ে আহত হন সোমা। তার হাত থেকে ব্যাগ নিতে যাওয়ার সময় অসাবধানতার ফলস্বরূপ তার আঙুলের হাড় সরে যায়। এদিন ভাঙা হাতেই শুটিং সেরেছন অভিনেত্রী। পরে এক্সরে করে ডাক্তার দেখিয়ে ব্যবস্থা নেন।

আজকাল ডট ইনকে বলেন অভিনেত্রী জানিয়েছেন, ‘হাতটা সত্যিই ভেঙেছে। সেদিন যে টাকার প্যাকেট ছিনতাইয়ের দৃশ্য ছিল সেটা করার সময়ই ঘটনাটা ঘটে। আমার হাতে প্যাকেটটা জড়ানো ছিল। আর বাইকটা তো ফোর্সে বেরিয়েছে ওটা টেনে নিয়ে, যেমন দৃশ্যের প্রয়োজন ছিল, তাতেই আঙুলের হাড় সম্পূর্ণ সরে গিয়েছে।’