নাচে নজর কাড়লেও অভিনয়ে ফিকে! ‘একেবারেই জমছে না…’, ‘বাঘিনী’ ধারাবাহিকের সম্পিতা প্রামাণিককে নিয়ে সন্তুষ্ট নন দর্শক, উঠছে প্রশ্ন

সম্পিতা প্রামাণিক

মাত্র কয়েকটা দিন হয়েছে জি-বাংলায় শুরু হয়েছে ‘বাঘিনী’ ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার অভিনয় জগতে পা রেখেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও নৃত্যশিল্পী সম্পিতা প্রামাণিক। নাচের মধ্যে দিয়ে ইতিমধ্যে নেটকারিগরদের মধ্যে নিজের আলাদা পরিচয়য় পেয়েছেন অভিনেত্রী। আর সেই জনপ্রিয়তাই তাকে প্রথমবার পর্দার সামনে দাঁড় করায়। তাই ‘বাঘিনী’ প্রোমো সামনে আসার পরেই তাকে নিয়ে দর্শকের মধ্যে যথেষ্ট আগ্রহ ছিল। তবে ধারাবাহিক শুরু হওয়ার পর অভিনেত্রীকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এই ধারাবাহিকে মহুয়া নামের এক সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করছেন সম্পিতা। পরিস্থিতির ফেরে এক শরের বাবুর সাথে তাঁর বিয়ে হয় তবে সেই বিয়ে ভেঙ্গে যায়। এরপর সন্তানকে নিয়ে জীবিকার তাগিদে এক শহরের একই বাড়িতে কাজ করতে এসে নায়কের মুখোমুখি হয়। তবে অতীতের কোন স্মৃতি নায়কের মনে নেই। কিন্তু নিজের সন্তানকে অধিকার ফিরিয়ে দিতে মরিয়া মহুয়া। এই নিয়েই ধারাবাহিকের গল্প।

তবে গল্পের পাশাপাশি মহুয়া চরিত্রে সম্পিতার অভিনয় নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, নাচের মাধ্যমে তিনি যেভাবে মানুষের মন জয় করেছেন, অভিনয়ের ক্ষেত্রে তেমনটা পারেননি। দর্শকের একাংশ বলছে, নাচে নজর কাড়লেও অভিনয় ফিকে। আবার অনেকের মতে তাঁর অভিনয় একেবারেই মানাচ্ছে না। অভিনেত্রীর প্রথম কাজ হলেও অধিকাংশ দর্শক নায়িকার অভিনয়ে সন্তুষ্ট নয়।