
সামাজিক বিয়ের এক বছর পর এবার খাতায়-কলমে স্বামী স্ত্রী হলেন আদর জৈন ও অলেখা আডবাণী। ঘরোয়া অনুষ্ঠানেই পরিবারের সকলকে নিয়ে আইনি বিয়ে সেরেছেন এই জুটি। আইনি বিয়ের সেই ছবি শেয়ার করে ক্যাপশনে তাঁরা লেখেন, পরীক্ষামূলক পর্ব শেষ। কোনও ফেরত নেই, কোনও বিনিময় নেই, কোনও পাল্টা প্রস্তাব নেই! আনুষ্ঠানিকভাবে মিস্টার এন্ড মিসেস জৈন। অবশেষে আমরা এই সম্পর্ককে বৈধ করে ফেললাম। ধন্যবাদ গণপতি বাপ্পা, আমাদের আশীর্বাদ করার জন্য।
আদর হলেন প্রয়াত রাজ কাপুরের কন্যা রিমা জৈনের পুত্র এবং অভিনেতা করিনা কাপুর, করিশ্মা কাপুর ও রণবীর কাপুরের পিসতুতো ভাই। কাপুর পরিবারে ফের আনন্দ উৎসব। অন্যদিকে অলেখা হলেন বিখ্যাত ব্যবসায়ী হ্যারি ও নীনস আডবাণীর মেয়ে। মুম্বইয়েই স্কুলের পড়া শেষ করেন আলেখা। এরপর তিনি আমেরিকাতে যান পড়াশোনার জন্য। বিদেশেই কিছুদিন চাকরি করেছিলেন তিনি।

View this post on Instagram
