বড় দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, শোকের ছায়া শিল্পীর পরিবারে

ইন্দ্রদীপ দাশগুপ্ত

টলিউডে একের পর এক দুঃসংবাদ। কাছের মানুষকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন পরিচালক। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন ইন্দ্রদীপের মা। বয়স হয়েছিল ৮৯ বছর।

চলছিল চিকিৎসাও। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার মাইক্রোল্যাব হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২৫ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত মা মল্লিকা দাশগুপ্ত। মায়ের প্রয়াণে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ইন্দ্রদীপ ও তাঁর পরিবার। শোকে কাতর ইন্দ্রদীপ বলেন, “এই মুহূর্তে এই বিষয়ে কোনও কিছুই বলার মতো পরিস্থিতিতে আমি নেই।”

শিল্পীর মাতৃহারা হওয়ার খবর সামনে আসতেই বিনোদন জগতের সতীর্থরা গভীর সমবেদনা জানিয়েছেন। পরিচালক হিসেবে একের পর এক মন ছুঁয়ে যাওয়া চলচ্চিত্র উপহার দিয়েছেন ইন্দ্রদীপ। ২০০৩ সালে চলচ্চিত্রের দুনিয়ায় তাঁর পথচলা শুরু। এরপর একের পর এক ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি।

কর্মজীবনের সাফল্যের এই অধ্যায়ের মাঝেই এ বার ব্যক্তিগত জীবনে বড় শূন্যতার মুখোমুখি ইন্দ্রদীপ। মাকে হারানোর শোক কাটিয়ে ওঠার সময়ই এখন তাঁর পরিবারের সামনে।

Previous article50+ অবসাদ ও ক্লান্তি নিয়ে উক্তি । Depression and Tiredness Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।