বড় দুঃসংবাদ! আচমকাই এক বছরের মাথায় বন্ধ হচ্ছে জনপ্রিয় দুই মেগা ধারাবাহিক, চ্যানেলের সিদ্ধান্তে অবাক দর্শক

মেগা ধারাবাহিক

বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এবার একটা নয় একধাক্কায় বন্ধ হতে চলেছে পর পর দুটি মেগা সিরিয়াল। স্টার জলসার পর্দায় বড় এসেছে বড় পরিবর্তন। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩০শে আগস্ট থেকে শুরু হচ্ছে জমজমাট ‘বিগ বস বাংলা’।

আর এই মহা-আয়োজনের হাত ধরেই স্টার জলসার সম্প্রচার সময়ে আসছে এক চমকপ্রদ পরিবর্তন! যার জেরেই বন্ধ হতে চলেছে জলসার দুই জনপ্রিয় মেগা। চ্যানেলের এমন সিদ্ধান্তে রীতিমত অবাক হচ্ছেন দর্শক। খবর সামনে আসতেও মন খারাপ দর্শকের।

অবশেষে গল্পে ইতি টানছে জলসার দুই মেগা সিরিয়াল ‘ও মোর দরদিয়া’ ও ‘কম্পাস’। ২০২৫ সালের ৭ই অক্টোবর থেকে শুরু হয়েছিল ও মোর দরদিয়া। একবছরের মাথাতেই কোপ পড়ল এই মেগার উপর। অন্যদিকে ২৫ আগস্ট, ২০২৫ থেকে শুরু হয় কম্পাস। শুরু থেকেই টিআরপিতে ভালো ফল না করতে পাড়ায় অবশেষে গল্পে ইতি টানছে চ্যানেল কতৃপক্ষ।

শোনা যাচ্ছে, নাবিকের জীবন সংগ্রামকে কেন্দ্র করে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন একটি সিরিয়াল আসতে পারে সন্ধ্যা ৭:৩০ টার স্লটে। অন্যদিকে ‘ঘূর্ণি’র সময় পরিবর্তন হতে পারে বিকাল ৫:০০ টায় এবং খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘লক্ষীঝাঁপি’।

এক নজরে দেখে নিন জলসার সম্প্রচার সময় –

১। Bigg Boss বাংলা: শনি ও রবি রাত ৯:৩০ টায় এবং সোম থেকে শুক্র রাত ১০:০০ টায়।
২। প্রতিজ্ঞা: সোম থেকে শুক্র (সপ্তাহে ৫ দিন) রাত ৯:৩০ টায়।
৩। সংসারের সংকীর্তন: প্রতিদিন রাত ১১:৩০ টায়।
৪। শুধু তোমারই জন্য: প্রতিদিন সন্ধ্যা ৬:০০ টায়।
৫। বাবলি সুন্দরী:** প্রতিদিন বিকাল ৫:৩০ টায়।

 মেগা ধারাবাহিক

Previous article70 টি অতীত নিয়ে উক্তি যা জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।