অবশেষে থামল লড়াই! শরীরে ভয়ঙ্কর সংক্রমন ছড়িয়ে প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

ফের বড় দুঃসংবাদ ইন্ডাস্ট্রিতে। চলে গেলেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। বরাবরই পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার হাস্যরসাত্মক চরিত্র আজীবন দর্শকের মনে গেঁথে থাকবে। মাত্র ৫৬ বছর বয়সে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা।

জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ফুসফুসে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। চিকিৎসার পর তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তবে মাত্র ৮ দিন আগে রোগটি মারাত্মকভাবে ফের বাসা বাঁধে তাঁর শরীরে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, ক্যানসার একেবারে শেষ পর্যায়ে ছিল তাঁর শরীরে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউড ও হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান।

২০০০ সালের সুপারহিট ছবি ‘হেরা ফেরি’-তে দেবরাজ পুরীর সহকারী কিংবা ‘রাউডি রাঠোর’-এর মতো ছবিতে তাঁর পারফরম্যান্স আজও সিনেপ্রেমীদের মুখে মুখে ফেরে। তবে তাঁর অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় ও সাড়া জাগানো কাজ ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘ওয়েলকাম’। ছোট পর্দাতেও তিনি সমান দক্ষতায় কাজ করেছেন; জনপ্রিয় ধারাবাহিক ‘কুছ রং প্যায়ার কে অ্যায়সে ভি’-তে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল।

মুশতাক খানের এই আকস্মিক প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। বলিপাড়ায় তাঁর বহু সহশিল্পী ও অনুরাগী সমাজমাধ্যমে এই গুণী শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।

 মুস্তাক খান