‘চিরদিনই তুমি যে আমার’ শেষ হতেই ফের নতুন চমক নিয়ে পর্দায় ফিরছেন শিরিন পাল! সাতসকালেই সুখবর দিলেন ছোটপর্দার অপর্ণা

শিরিন পাল

সদ্য তিন মাস হয়েছে টিভির পর্দা থেকে বিদায় নিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ঝাড়গ্রাম থেকে সোজা টেলিপাড়া, ছোটপর্দায় পা রেখেই খবরের শিরোনামে নতুন অপর্না ওরফে শিরিন পাল। দিতিপ্রিয়ার বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন সিরিয়ালটি মাঝপথেই মুখ থুবড়ে পড়বে। কিন্তু শিরিন নিজের অভিনয় দিয়ে যেভাবে হাল ধরেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।

জিতু কমলের সঙ্গে জুটি বেঁধে প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছেন শিরিন। তারপর থেকেই একের পর হিট প্রোজেক্টে কাজ করে চলেছেন অভিনেত্রী সম্প্রতি ‘অজেয়া’র মত সিরিজেও অভয়া চরিত্রে দর্শকমহলে সারা ফেলেছেন শিরিন। তবে এবার বড় সুখবর জানালেন ছোটপর্দার অপর্ণা।

অনেকেই হয়ত ভাবছেন তাহলে কি নতুন কোন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন শিরিন? একেবারেই না, রাজ চক্রবর্তীর প্রযোজনায় আসন্ন ছবি ‘তাণ্ডব’-এ থাকছেন শিরিন।

ইতিমধ্যেই তাঁর অংশের বেশ কিছুটা শুটিং সেরেও ফেলেছেন তিনি। জি ফাইভে আসন্ন এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। খবরটি সামনে আসতেই আরও একবার শিরিনের তাক লাগানো অভিনয় দেখার জন্য বেশ উত্তেজিত দর্শকমহল।