হাড্ডাহাড্ডি লড়াই TRP-তে! শুরুতেই বাজিমাত করল ‘ঘূর্ণি’, অন্যদিকে টিআরপি থেকে ছিটকে গেল পরশুরাম, জোয়ার ভাঁটা

টিআরপি

আজ বৃহস্পতিবার। বাংলা সিরিয়ালের টিআরপি ঘোষণার দিন। দিনে দিনে কমছে বাংলা সিরিয়ালের টিআরপি। আইপিএল এর জন্য টিআরপি কম হয় ঠিকই তবে এতটাও কম আসেনা। টিআরপি রেটিং লক্ষ্য করলে স্পষ্ট বাংলা ধারাবাহিক থেকে মুখ ফেরাচ্ছেন আপামর দর্শক। চলতি সপ্তাহে ‘পরিণীতা’কে হারিয়ে প্রথম স্থান অর্জন করল ‘তারে ধরি ধরি মনে করি’। জয়ের মুকুট ফের গোরা-অদ্বিতীয়ার ঘরে।

বড়সর পরিবর্তন এবার টিআরপি লড়াইয়ে। প্রথম পাঁচ থেকে একেবারে ছিটকে গেল পরশুরাম ও জোয়ার ভাঁটা। অন্যদিকে শুরুতেই বাজিমাত করল ঘূর্ণি ধারাবাহিক। চলতি সপ্তাহে ফের স্লট ফিরে পেল কুসুম। টিআরপির তালিকায় দ্বিতীয় স্থানে ‘ও মোর দরদিয়া’। তৃতীয় স্থান দখল পরিণীতা। চতুর্থ স্থানে রয়েছে ‘কুসুম’ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘ঘূর্ণি ’।

আজকের টিআরপি তালিকায় নজর স্টার আর জি-এর দুই মেগা লক্ষ্মী ঝাঁপি এবং কমলা নিবাস। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই মেগার মধ্যে। দ্বিতীয় সপ্তাহে এসে লক্ষ্মী ঝাঁপির সাথে স্লট লিড করেছে কমলা নিবাস। যদিও নম্বর কিছুটা বেড়েছে।

প্রথম – তারে ধরি ধরি মনে করি (৫.১)

দ্বিতীয় –  ও মোর দরদিয়া (৪.৬)

তৃতীয় – পরিণীতা (৪.৫)

চতুর্থ –  কুসুম (৪.৪)

পঞ্চম –  ঘূর্ণি (৪.২)

ষষ্ঠ –  পরশুরাম । জোয়ার ভাঁটা । প্রফেসর বিদ্যা ব্যানার্জি  (৪.১)

সপ্তম – গঙ্গা (৩.৮)

অষ্টম – লক্ষ্মী ঝাঁপি  | কমলা নিবাস (৩.৭)

নবম – প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন । কনে দেখা আলো (৩.৫)

দশম –  কম্পাস  (২.৭)