
বাবার কোলে হাসি মুখে থাকা এই ফ্রক পরা মেয়েটিকে চিনতে পারছেন? এক ঝলকে যদিও অভিনেত্রীকে সত্যি চেনা দায়। এখন কিন্তু সে আর ছোট্টটি নেই, আজ সে টলিপাড়ার জনপ্রিয় নায়িকা। তাঁর বাবাও একজন অভিনেতা ছিলেন। গত বছরেই প্রয়াত হয়েছেন তার বাবা। বলুন তো ইনি কে? চিনতে পারলেন না তো? তাহলে চলুন কিছু ক্লু দিই।
এই ছোট্ট খুদে বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। যিনি জনপ্রিয়তা পেয়েছিলেন ছোটো পর্দার ধারাবাহিক ‘তারে আমি চোখে দেখিনি’ এর তুর্কি চরিত্রের মাধ্যমে। এটাই তার প্রথম অভিনয়। তার এই চরিত্র এবং এই ধারাবাহিক, সকল দর্শকদের মনে এখনও গেঁথে রয়েছে।
তুর্কি চরিত্রের পর তিনি জনপ্রিয় হয়েছিলেন, বড় ডাইনি মায়া চরিত্রে । ২০১৯ সালে সম্প্রচার হওয়া স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘নজর’- এ তাঁর অভিনয় সকলেরই মন কেড়েছে। লম্বা বিনুনি, কালো জাদুর অধিকারিণী এক চরিত্রে দেখা মিলেছিল তার।
এবার নিশ্চই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ছবিতে থাকা খুদে আসলে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। ছবিতে তার সাথে রয়েছেন অভিনেত্রীর বাবা নীলাদ্রি লাহিড়ী। একটা সময় টিভির পর্দায় অভিনেত্রীকে নিয়মিত দেখা গেলেও বর্তমানে সেভাবে পর্দায় দেখা মেলে না তার।

