ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রান হারালেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। ক্যালিফোর্নিয়ার হেস্পেরিয়া বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রয়াত জনপ্রিয় অভিনেতা গাই কাপুলনিক।

অভিনয় জগতে পা রাখার আগে গাই কাপুলনিক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি উদ্ধারকারী ইউনিটের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি হাইফার টেকনিয়ন এবং জেরুজালেমের নিসান নাতিভ অ্যাক্টিং স্টুডিওতে অভিনয়ের ওপর পড়াশোনা করেন।

অভিনয় ক্যারিয়ারে ‘রুম ৫১৪’, ‘সালসা তেল আবিব’, ‘ওয়াচ ওভার মি’ এবং ‘লেবানন’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিমান চালনার সঙ্গেও যুক্ত ছিলেন কাপুলনিক।

সাম্প্রতিক বছরগুলোতে লস অ্যাঞ্জেলেসে বসবাসের সময় তিনি বিমান প্রশিক্ষক হিসেবেও কাজ করছিলেন। গাই কাপুলনিকের জন্মস্থান কারমে ইয়োসেফ মোশাবে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 গাই কাপুলনিক