১৫ বছর বয়সে স্বপ্ন পূরণ ছোটপর্দার লাজু’র! ‘কনে দেখার আলো’র পর বড় সুখবর দিলেন সাইনা চট্টোপাধ্যায়

সাইনা চট্টোপাধ্যায়
অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায় বাংলা টেলিভিশনের দর্শকের চোখে ‘লাজু’ হিসাবে পরিচিতি পেয়েছেন। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি হলেও জনপ্রিয়তা মিলেছে ‘কনে দেখার আলো’র নায়িকা হয়ে।
কিছুদিন আগেই শেষ হয়েছে ‘কনে দেখার আলো’ ধারাবাহিকটি। আর তার মধ্যেই খুশির খবর দিলেন সাইনা, এবার ছোটপর্দার গন্ডি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছে সে। এবার নতুন ওয়েব ফিল্ম ‘জননী’-তে দেখা যাবে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়কে।
পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি ‘জননী’ । ছবির প্রধান চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক। আর সেখানেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লাজুকে। মাত্র ১৫ বছর বয়সেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিঃসন্দেহে দর্শকদের মন নিয়ের অভিষেক কন্যা।