
টলিপাড়ায় বড় সুখবর! এবার নাকি মা হচ্ছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী? ২০২৪ সালের ১৫ জুলাই জনপ্রিয় গায়কের সঙ্গে সাতপাকে বাধা পরেন অভিনেত্রী। বিয়ের দুই বছরের মাথায় অভিনেত্রীর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বাবা-মা হতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়?
টলিউড ইন্ডাস্ট্রির অন্যতন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। আচমকা অভিনেত্রীকে ঘিরে এই নতুন সুখবর ছড়াতেই নেটপাড়ায় হইচই। টলিপাড়ায় তাঁর প্রিয়জনরা এই খবর নাকি জানেন। তবে সোহিনী আর শোভন দু’ জনে একসঙ্গে এই ভালো খবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন বলেই নাকি এখনও টলিপাড়ায় তাঁদের প্রিয়জনদের মুখে কুলুপ।
সূত্রের খবর, এই বছরের প্রথম ভাগে প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করে দিয়েছিলেন দম্পতি। এই মুহূর্তে মা হওয়ার দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন সোহিনী। এই বছরই তাঁদের ঘরে সন্তান আসবে, তেমন আশা। তবে যতক্ষণ না সোহিনী-শোভন বিষয়টি নিশ্চিত করছেন, ততক্ষণ অপেক্ষা করতে হবে।
সম্প্রতি ‘ফেরা’ ছবিতে কাজ করেছেন সোহিনী। তবে ছবি প্রিমিয়ারে উপস্থিত ছিলেন না তিনি। টলিপাড়ার বিভিন্ন পার্টিতেও তাঁকে ইদানীং কম দেখা যাচ্ছে। তা দেখেই অনেকে আন্দাজ করেছেন, খুব শীঘ্রই সুখবর আসবে।

