বিয়ের চার মাসের মাথায় বড় খুশির খবর দিলেন মধুমিতা-দেবমাল্য

মধুমিতা-দেবমাল্য

টলিপাড়ার চেনা মুখ মধুমিতা-দেবমাল্য। চলতি বছরেই ২৪শে জানুয়ারি সাতপাকে বাঁধা পরেছিলেন মধুমিতা ও দেবমাল্য চক্রবর্তী। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বেশ ধুমধাম করেই হয়েছিল বিয়ের আয়জন। মধুমিতার জীবনের এটি দ্বিতীয় বিয়ে হওয়ায় তা নিয়ে অনুগামীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবার বিয়ের চার মাসের মাথাতে বড় সুখবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি মধুমিতা ও দেবমাল্য দুজনে একত্রে খুশির খবর ভাগ করে নিলেন।

একটা সময় ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীর হাত ধরেছিলেন মধুমিতা। কিন্তু টেকেনি দাম্পত্য। ডিভোর্সের পর ছোটবেলার বন্ধু দেবমাল্য়র মধ্য়েই নিজের জীবনসঙ্গী খুঁজে নেন অভিনেত্রী। দেবমাল্য় বিনোদুনিয়ার মানুষ নন, পেশায় আইটি কর্মী। এবার নতুন বছরে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারকা দম্পতি। তবে কি সেই সুখবর?

নিজের স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই আরও একবার বিয়ের পিঁড়িতে বসলেন মধুমিতা। আসলে বৃহস্পতিবার (৪ঠা জুন) জীবনের এক নতুন অধ্যায় নথিবদ্ধ করলেন এই তারকা জুটি। ধুমধাম করে সামাজিক বিয়ের চার মাস পর এবার আইনি বিয়ে অর্থাৎ রেজিস্ট্রি সারলেন মধুমিতা ও দেবমাল্য।

সম্প্রতি আইনি বিয়ের এই বিশেষ ও মিষ্টি মুহূর্তের ছবি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। বড় কোনো জাঁকজমক ছাড়াই অত্যন্ত ঘরোয়া আবহে সম্পন্ন হয়েছে এই আইনি বিয়ের পর্ব। মধুমিতা-দেবমাল্যের এই নতুন শুরুর আইনি সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সদস্যেরা।