TRP-তে ভরাডুবি জি-বাংলার! গো হারা হেরে গেল পরিণীতা, শেষ সময়েও বেশি ব্যবধানে বাজিমাত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের

টিআরপি

ফের প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। টিআরপি তালিকায় ভরাডুবি জি-বাংলার। স্টার জলসার কাছে প্রচুর ব্যবধানে স্লট হারা হতে হলে জি-এর একাধিক মেগা ধারাবাহিককে। পরশুরাম এবং বিদ্যার কাছে গো হারা হারল পরিণীতা ধারাবাহিক। একসময়ে বেঙ্গল টপার এখন চতুর্থ স্থানে রয়েছে।

প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার মোট পাঁচটি ধারাবাহিক। চলতি সপ্তাহে বাংলার শীর্ষস্থান দখল করল পরশুরাম  এবং প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। অন্যদিকে জি-বাংলার সাত পাকে বাঁধা, কমলা নিবাস, তারে ধরি ধরি মনে করি , পরিণীতা, জোয়ার ভাঁটা, আনন্দী, স্লট হারা।

তবে চলতি সপ্তাহে জি বাংলার মাত্র তিনটি ধারাবাহিল স্লট লিড করেছে। কুসুম, তারে ধরি ধরি মনে করি এবং চিরদিনই তুমি যে আমার। শেষ বেলায় এসেও টিআরপিতে বাকি ধারাবাহিকের চেয়ে সবচেয়ে বেশি ব্যবধানে স্লট লিড করেছে আর্য-অপর্ণার কাহিনী। ০.৪ রেটিং নিয়ে স্লট জিতেছে এই মেগা। যেখানে জি-বাংলার কুসুম আর তারে ধরি ধরি ০.৩ স্লট লিড।

চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের Top ১০ টিআরপির তালিকা –

প্রথম – পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) (৪.৮)

দ্বিতীয় – তারে ধরি ধরি মনে করি, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) + গঙ্গা (৪.৫)

তৃতীয় – কুসুম, জোয়ার ভাটা(45 min) (৪.৩)

চতুর্থ –  ঘূর্ণি, পরিণীতা(45 min), কনে দেখা আলো(1 hr), প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন (1 hr) (৪.২)

পঞ্চম – ও মোর দরদিয়া (৪.০)

ষষ্ঠ – লক্ষ্মী ঝাঁপি + ও মোর দরদিয়া (৩.৩)

সপ্তম – কমলা নিবাস (৩.০)

অষ্টম – শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ (15min) (২.৭)

নবম – বাবলি সুন্দরি + লক্ষ্মী ঝাঁপি (২.২)

দশম – সাত পাকে বাঁধা (২.০)