
বাবা- মায়ের মাঝে বসে ছোট্ট ছেলেটিকে দেখে কেউ বলবে আজ সে প্রতিটি বাঙালি দর্শকের একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছেন। আসলে অল্প বয়সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়ে তাক লাগিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি ছোটবেলার ছবি শেয়ার করেছেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা। ছোটবেলায় যতটা সুন্দর ছিলেন বয়স বাড়লেও এখনও অভিনেতা ঠিক তততাই সুদর্শন। চিনতে পারলেন কে?
জলতরঙ্গ ও কনকাঞ্জলি ধারাবাহিক দিয়ে প্রথম ছোটপর্দায় অভিনয় শুরু করলেও জন্মভূমি, জয় বাবা লোকনাথ ধারাবাহিকে অভিনয় করেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেন অভিনেতা। এই মুহুর্তে প্রফেসর বিদ্যা ব্যানার্জি – তেও চুটিয়ে কাজ করছেন তিনি। এবার নিশ্চই আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে? এই ছোট্ট খুদে আসলে জনপ্রিয় টেলি অভিনেতা ভাস্কর চ্যাটার্জি।
একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালবাসা পেয়েছেন অভিনেতা। বাবা- মায়ের এক সন্তান ভাস্কর। বৈবাহিক জীবন সুখের না হলেও বর্তমানে বাবাকে নিয়ে একাই দিন কাটাচ্ছেন অভিনেতা।

