সাদা জামা-মাথায় টুপি, এই ছোট খুদে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী, বলুন তো কে?

ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় এখন অভিনেতা-অভিনেত্রীদের শৈশবের ছবি ট্রেন্ড। সম্প্রতি ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রীর শৈশবের ছবি খুঁজে পাওয়া গেল যাকে দেখে চেনা দায়। ছোটবেলার মুখের সাথে এখনকার চেহারার কোনও মিল নেই।

ছবিতে সাদা জামা, সাদা জুতো আর মাথার সাদা টুপি পড়া এই ছোট খুদেটি বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা। বেশিরভাগ ধারাবাহিকে খলনায়িকার পার্ট করে থাকেন। এমনকি তিনি সদ্য শেষ হওয়া জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের কাজ করেছেন। চিনতে পারলেন এবার?

ছোটবেলা ঠিক যেমন স্মার্ট আর মিষ্টি দেখতে ছিলেন, বড় হয়েও ভীষণ সুন্দরী আর তার আলাদাই পারসোনালিটি রয়েছে। পর্দায় খলনায়িকার চরিত্রে কাজ করলেও এই মিষ্টি অভিনেত্রীকে একেবারেই খলনায়িকার আসনে বসাতে নরাজ দর্শকেরা।

এর আগে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’তে অভিনয় করেছেন। আশাকরি, এবার আন্দাজ করতে পারছেন কে এই অভিনেত্রী?

হ্যাঁ, ঠিকি ধরেছেন ইনি হলেন আপনাদের সকলের প্রিয় মীরা ওরফে অভিনেত্রী তন্বী লাহা রায়। যিনি মিঠাই ধারাবাহিকে ‘তোর্সা’ নামে জনপ্রিয় ছিলেন। এছাড়াও একাধিক মেগা কাজ করেছেন তন্বী। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের মাঝপথে তার পার্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগও তুলেছিলেন তিনি।

অভিনেত্রী তন্বী লাহা রায়