‘চিরদিনই তুমি যে আমার’ অতীত! ‘কিংকর’ অভ্রজিতের মুকুটে জুড়ল নয়া পালক, সুখবর জানালেন স্বয়ং অভিনেতা

অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী

কিছুদিন আগেই পর্দা থেকে চিরতরে বিদায় নিয়েছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। আর্য-অপর্ণার গল্প শেষ হয়েছে ঠিকিই কিন্তু মানুষের মন থেকে তারা এখনো মুছে যায়নি। ধারাবাহিকের একটি অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল কিংকর। আর্য-কিংকরের বন্ধুত্ব দর্শকের মনের মণিকোঠায় আজীবন রয়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ধারাবাহিকে কিংকর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। এর আগে একাধিক মেগা ধারাবাহিকে কাজ করেছেন তিনি তবে কিংকরের মতো এত ভালোবাসা এর আগে পাননি অভিনেতা। নিঃসন্দেহ অল্পসময়ের জন্য হলেও ‘কিংকর’ চরিত্রটি অভ্রজিতের ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক শেষ হতেই অভিনেতার মুকুটে জুড়ল নতুন পালক। বড় সুখবর ভাগ করে নিলেন অভিনেতা। সিরিয়াল গন্ডি পেরিয়ে কিংকর থুড়ি অভ্রজিৎ চক্রবর্তী এবার ওয়েব দুনিয়া। বলে রাখি, এর আগেও সিরিজে কাজ করেছেন অভিনেতা। তবে এবার এক উকিলের চরিত্রে দেখা মিলবে তার। হৈ চৈ প্লাটফর্মের নতুন সিরিজ ‘আতঙ্ক’। সেখানেই এবার উকিলের ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন  অনুরাগীদের সাথে।