মাত্র ২ বছরেই ভেঙেছিল প্রথম সংসার! ৪১ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা

সিরিয়াল চলাকালীন নায়কের সাথে প্রেম নায়িকার। ২০১২ সালে নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত। কিন্তু টেকেনি প্রথম সংসার। ২০১৪ সালে  বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাদের বিয়ে ভাঙায় মন ভেঙেছিল অসংখ্য অনুরাগীদের। পরবর্তীকালে সেই নায়ক পেতেছিলেন অন্য সংসার। যদিও নায়িকা সিঙ্গেল লাইফ বেছে নিয়েছিলেন। তবে সূত্রের খবর, এবার নাকি তিনিও বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

এখানে বলিউডের ছোটপর্দার জনপ্রিয় নায়িকা  জেনিফার উইংগেট কথা হচ্ছে। ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকের সহ-অভিনেতা কর্ণ সিংহ গ্রোভার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। পরবর্তীকালে জেনিফার আর কর্ণ বিয়ে করলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। জেনিফার সাথে ডিভোর্সের পর কর্ণ  বিপাশা বসুকে বিয়ে করেছিলেন।

তবে সম্প্রতি বলিপাড়ার অন্দর মহলে কান পাতলে মিলছে অন্য খবর, শোনা যাচ্ছে অবশেষে এক ব্যবসায়ীকে মন দিয়েছেন অভিনেত্রী জেনিফার উইংগেট। পাত্র সিঙ্গাপুরের বাসিন্দা। শোনা যাচ্ছে, বিয়ের  প্রস্তুতি তুঙ্গে।

জেনিফার উইংগেট

কানাঘুষো এমনটাও খবর মিলছে, গোপনে নাকি সিঙ্গাপুরে ইসমাইল উইলিয়াম নামে সেই ব্যবসায়ীর সঙ্গে বাগ্‌দানও সেরে ফেলেছেন অভিনেত্রী।  ৪১ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জেনিফার। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ে করবেন তারা।

জেনিফার উইংগেট