অল্প বয়সেই দুর্ধর্ষ গানের গলা! গালে হাত দিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকা ছোট্ট খুদেই এখন নামকরা গায়িকা, বলুন তো কে?

আরাত্রিকা সিনহা

গালে হাত দিয়ে একদৃষ্টে তাকিয়ে কি যেন ভাবছে ছোট্ট খুদে। যদিও এখন আর সে ছোট্টটি নেই। আজ নামী গায়িকা। অল্প বয়সেই গায়িকার ঝুলিতে রয়েছে অগুনতি সাফল্য। গায়িকার দুর্ধর্ষ গানের গলায় মুগ্ধ করেছেন বাংলার দর্শককে। বলুন তো কে এই গায়িকা? চিনতে পারছেন না নিশ্চয়ই! তাহলে একটু ক্লু দেওয়া যাক।

জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপা’র মঞ্চে অনন্য কণ্ঠস্বর দিয়ে গোটা বাংলার নজর কেড়েছে এই গায়িকা। একটুর জন্য ট্রফি হাতছাড়া হলেও সারেগামাপা’র মঞ্চে তার ঝুলিতে ছিল কালিকাপ্রসাদ সম্মান। পেয়েছেন ‘খুদে কমরেড’ তকমা।

এবার তাহলে আন্দাজ করতে পারছেন তো কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ছবিতে থাকা ছোট্ট খুদে হল আরাত্রিকা সিনহা। সদ্যই মাধ্যমিকের গন্ডি পেরিয়েছে সে। গানের পাশাপাশি পড়াশুনাতেও দারুন মনযোগী বাঁকুড়ার মেয়ে। বর্তমানে একের পর এক শোয়ে ডাক পাচ্ছেন তিনি। এরই মধ্যে বাংলা সিনেমায় প্লে ব্যাকও করেছেন।

আরাত্রিকা সিনহা