সদ্য অস্ত্রোপচারের পরেই খুশির খবর! শারীরিক অসুস্থতার মাঝেই সুখবর দিলেন ‘চিরদিনই’র মীরা ওরফে তন্বী লাহা রায়  

তন্বী লাহা রায়

বাংলা ধারবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা। বেশ কিছুদিন আগেই আচমকাই গুরুতর অসুস্থ তিনি। শরীরে বাসা বেঁধেছে টিউমার, যার আকার প্রায় ছয় মাসের শিশুর সমান। জরায়ুতে ফাইব্রয়েড টিউমারের অস্ত্রোপচারও হয়েছে অভিনেত্রীর। আপাতত কিছুটা সুস্থ আছেন তন্বী। এর মাঝেই বড় খুশির খবর দিলেন অভিনেত্রী।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মীরা চরিত্রে অভিনয়ের পর নতুন কোন প্রোজেক্টে দেখা যায়নি তন্বী কে। তবে এবার অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ হয়ে নতুন কাজের যাত্রা শুরু করতে চলেছেন তন্বী। প্রথমবার একফ্রেমে তন্বী লাহা রায় ও মৈনাক ব্যানার্জি। ওটিটি প্ল্যাটফর্ম সব সময়-এ আসছে নতুন সিরিজ ‘রুদ্র’। রহস্য, তদন্ত আর একের পর এক অজানা ঘটনার মোড়কে তৈরি এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম চক্রবর্তী।

সিরিজে মৈনাককে দেখা যাবে গোয়েন্দা রুদ্র সেন-এর চরিত্রে। অন্যদিকে তন্বী অভিনয় করছেন পারমিতা চরিত্রে। বাবার রহস্যময় মৃত্যুকে মেনে নিতে না পেরে সত্যের খোঁজে নামেন পারমিতা। সেই খোঁজই একসময় তাঁকে পৌঁছে দেয় রুদ্রর কাছে।

সিরিজ নিয়ে মৈনাক ব্যানার্জি বলেন, “রুদ্র খুব আলাদা ধরনের একটি চরিত্র, সত্যি বলতে আমি আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। অরিন্দম যখন আমাকে গল্পটা শোনায় এবং চরিত্রের বিষয়ে বলে, আমি তখনই রাজি হয়ে যাই। আসলে আমাদের বহুদিনের পরিচয়। এটা একটা দারুণ ক্রাইম থ্রিলার এবং এর গল্পটি খুব জমজমাট। বিশেষ করে রুদ্রর লুকটা আমার ভীষণ ভাল লেগেছে; প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও ফটোশুট হওয়ার পর আমার লুকটা দারুণ পছন্দ হয়। আশা করি দর্শকদেরও খুব ভাল লাগবে।”

তন্বী লাহা রায়

Previous article40 টি সেরা মাছ নিয়ে উক্তি । Quotes about Fish
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।