সাতসকালেই মর্মান্তিক খবর! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শেষ বিদায়ে চোখে জল গোটা ইন্ডাস্ট্রির

সকাল হতেই ফের খারাপ খবর। আচমকাই জনপ্রিয় অভিনেতার মৃত্যু সংবাদে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতার এই আকস্মিক মৃত্যুতে ইন্ডাস্ট্রির সহকর্মী ও শিল্পীরা গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও অনুরাগীরা তাঁর আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানিয়েছেন। চলচ্চিত্র জগৎ এমন একজন প্রবীণকে হারালো, যিনি দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে তার কর্মজীবনের ছাপ রেখে গেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রায় ১০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শেষ বয়সে এসেও অভিনয় চালিয়ে গিয়েছেন। ২৬ আগস্ট, ২০২৬ তারিখে হায়দ্রাবাদে পরলোকগমন করেছেন অভিনেতা।

জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৩ বছর। ২৮ শে আগস্ট হায়দ্রাবাদের বৈকুণ্ঠ মহাপ্রস্থানম শ্মশানেই অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। প্রয়াত প্রবীণ তেলুগু অভিনেতা ও প্রযোজক জিভি নারায়ণ রাও। দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

নারায়ণ রাওয়ের কাজ শুধু চলচ্চিত্রেই সীমাবদ্ধ ছিল না। পরবর্তীকালে তিনি তেলুগু টেলিভিশনেও একজন পরিচিত মুখ হয়ে ওঠেন। বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর, প্রবীণ অভিনেতা পশুপু কুমকুম এবং সুন্দরকাণ্ড-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে টেলিভিশন দর্শকদের ব্যাপক ভালবাসা পান। প্রযোজক হিসেবে তিনি চিরঞ্জীবী অভিনীত ‘যমুদিকি মোগুডু’ (১৯৮৮)-সহ বেশ কিছু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন।

 জি ভি নারায়ণ রাও