শুটিংয়ের ব্যস্ততার মাঝেই ভয়ঙ্কর চোট পেলেন শুভশ্রী! কিভাবে ঘটলো এই দুর্ঘটনা?

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

এই মুহুর্তে টলিপাড়ায় ‘দেশু৭’ সবচেয়ে বড় চর্চার বিষয়। ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও, দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির এই সপ্তম ছবিটিকে নিয়ে ইতিমধ্যেই চড়ছে পারদ। ছবির প্রস্তুতির ব্যস্ততার মাঝেই বরসড় দুর্ঘটনার মুখে শুভশ্রী। মুখে আঘাত লাগে অভিনেত্রীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনটাই জানালেন রাজ-ঘরণী।

জিমের ওয়ার্কআউটের পাশাপাশি ইদানীং ব্যাডমিন্টন কোর্টে ঘাম ঝরাতে ভালোবাসেন শুভশ্রী। আর সেখানেই ব্যাডমিন্টন খেলতে গিয়ে মুখে চোট পেলেন অভিনেত্রী। এরপরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে হাতে আইসপ্যাক নিয়ে দেখা যায় অভিনেত্রীকে।

ছবিতে শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের স্পোর্টস টি-শার্ট এবং চুল বাঁধা ছিল পনিটেলে। চোট পেলেও শুভশ্রী কিন্তু একেবারেই ভেঙে পড়েননি। বরং চোট পাওয়াটাকেও বেশ মজার ছলে নিয়েছেন তিনি। পোস্টের ক্যাপশনে মজার ছলে লেখেন, ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পাওয়াটাও নাকি বেশ উপভোগ্য। শুভশ্রীর হাসিমুখ দেখে এটুকু স্পষ্ট যে চোট খুব একটা গুরুতর নয়।

 শুভশ্রী