
ফের মর্মান্তিক মৃত্যু বিনোদন জগতে। আচমকাই জনপ্রিয় তারকার মৃত্যুর খবরে রীতিমত আতকে উঠেছে গোটা ইন্ডাস্ট্রি। ভয়াবহ পথদুর্ঘটনায় তারকার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মঙ্গলবার, ৫ই মে, তিনি এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে রাজস্থানের উদয়পুর-এ ছিলেন। বিয়েবাড়ি থেকে ফেরার পথে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটে দুপুর ৩টার দিকে ঘটে। সঙ্গে ছিলেন তার ভাগ্নে। যদিও গাড়ির ড্রাইভার ও তার ভাগ্নে প্রাণে বেঁচে দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান জনপ্রিয় প্রযোজক। প্রয়াত প্রবীণ প্রযোজক আরবি চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তারপর থেকেই স্তব্ধ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগৎ।
দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে ‘সুপার গুড ফিল্মস’-এর প্রতিষ্ঠাতা হিসেবে আরবি চৌধুরী দক্ষিণী সিনেমায় এক অনন্য ছাপ রেখে গেছেন। তামিল ও তেলেগু- দুই ইন্ডাস্ট্রিতেই তিনি অসংখ্য সফল ছবি উপহার দিয়েছেন এবং বহু নতুন প্রতিভাকে সুযোগ করে দিয়েছেন। তাঁর হাত ধরেই উঠে এসেছে অনেক পরিচালক ও অভিনেতা, যারা আজ প্রতিষ্ঠিত নাম। আরবি চৌধুরীর প্রয়াণে চলচ্চিত্র জগতে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।

