
স্টার জলসায় আসতে চলেছে একজন বাবা ও তার মেয়ের মিষ্টি গল্প ‘বাবলি সুন্দরী’। আর এই ধারাবাহিকের হাত ধরেই হানি বাফনার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী স্নেহা গুড়িয়া। জানেন কি অভিনেত্রীর আসল পরিচয়। জি বাংলার রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকেই তার পরিচিতি। ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী থেকে আজ সিরিয়ালের নায়িকা স্নেহা গুড়িয়া।
স্নেহাকে এর আগে দর্শক দেখেছেন কয়েকটি ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে। এর আগে অভিনেত্রী জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’-তে আরশির ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন! এই প্রথমবার ছোটপর্দার নায়িকা হিসেবে ধরা দিতে চলেছেন তিনি। টলিউডের অন্দরের খবর, ইতিমধ্যেই প্রোমো শুটিং হয়ে গিয়েছে এই মেগার। ধারাবাহিকে হানির মেয়ের চরিত্রে দেখা যাবে খুদে অভিনেত্রী শ্রীনিকা ঘোষালকে।
আপাতত বাবলি সুন্দরীকে দেখে বেশ খুশি সকলে। অনেকদিন পর এমন প্রাণ খোলা একটি প্রমো দেখে সিরিয়াল নিয়ে আশাবাদী দর্শকরা। এই ধারাবাহিকে প্রথমবার স্নেহা ও হানির জুটিকে দেখবেন দর্শক। এবার তাঁদের কেমিস্ট্রি কেমন জমে সেটাই দেখার।
