‘পাঁচ বছর আগেই আমার… মা হয়ে আমি লড়াই করে গেছি.. ভবিষ্যতে আমার ছেলেটার…’, ছেলে রিয়ানকে নিয়ে মুখ খুললেন সোনালী চৌধুরী

সোনালী চৌধুরী

বাংলা টেলিভিশনের দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ সোনালী চৌধুরী। স্বামী ছেলে নিয়ে সুখে সংসার অভিনেত্রীর। কিন্তু আচমকাই তার জীবনে বড় পরিবর্তনের কথা জানালেন সোনালী। ঠিক পাঁচ বছর আগে একমাত্র পুত্র সন্তান রিয়ানকে জন্ম দিয়েছিলেন সোনালী। ছেলেকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা শেয়ার করলেন অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেলের সাথে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে সোনালী লেখেন, ‘আমার অবশ্য পরিবর্তন পাঁচ বছর আগেই হয়েছিল। অনেকগুলো বছর নানান ভূমিকায় নিজেকে মেলে ধরার পর সম্পূর্ণ নতুন রূপে নতুন ভূমিকায় পদার্পণ করেছিলাম। যদিও রিয়েল লাইফে। মায়ের ভূমিকায়। রিয়ানকে সঙ্গে নিয়ে একটু একটু করে অভিজ্ঞ হতে থাকলাম। শাসন আর আদরের ঘেরাটোপে মা হিসেবে অনেক কিছু শিখলাম, এই অনুভূতি লিখে বা বলে বোঝানো মুশকিল।’

সোনালী আরও লেখেন, ‘ঘরে বাইরে সবকিছু সামলে হাসিমুখে লড়াই করার একমাত্র নাম রিয়ান। আজ রিয়ানের পাঁচে পা, আমারও মাতৃত্বের পাঁচে পা। রিয়ান মানুষের মতো মানুষ হোক। শিরদাঁড়া থাকুক দৃঢ়। ব্যাস এইটুকুই চাই। এছাড়া আমি তো আছিই। হ্যাপি বার্থডে রিয়ান।’

২০২১ সালের ১২ মে জন্ম ছোট্ট রিয়ানের। দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল অভিনেত্রীর ছেলে। তার জন্মদিনেই অভিনেত্রীর এই পোস্ট।