‘পাঁচ ছটা বিয়ে করার চেয়ে…আমরা যারা ভালোবাসতে…যেতে ইচ্ছে না করলেও…’, নাম না করেই প্রাক্তন স্ত্রী সুস্মিতাকে খোঁচা সব্যসাচী চক্রবর্তীর?

সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী

বহুদিন আগেই সংসার ভেঙেছে সায়ক চক্রবর্তীর দাদা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী এবং অভিনেত্রী সুস্মিতা রায়ের। সব্যসাচীর সাথে বিয়ে ভাঙা পর তাদের সুস্মিতা তার ব্যবসায়ী অংশীদারকে বিয়ে করেন। কিছুদিন আগেই সুস্মিতা এক পুত্র সন্তানের মা হয়েছেন। আর তার মধ্যেই সব্যসাচীর শেয়ার করা একটি ফেসবুক পোস্ট নিয়ে শোরগোল।

সম্প্রতি  নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘মুসাফির ক্যাফে’। আর সিরিজের কথা তুলে ধরেই কি প্রাক্তন স্ত্রী সুস্মিতাকে খোঁচা মারলেন সব্যসাচী? এমনটাই দাবি নেটিজেনদের।অনেকের দাবি সুস্মিতাকে ভালোবাসার পাঠ শেখাতেই নাকি তার পোস্ট তুলে ধরা। যদিও এসব নিয়ে সায়কের দাদা মুখ খোলেননি।

‘মুসাফির ক্যাফে’ সিরিজের ‘সুধা’র ঠিক ভুল বোঝাতে গিয়ে সব্যসাচী লেখেন, ‘সবসময় কারও একটা দোষ হতেই হবে, সেটা হয় না। পাঁচ ছটা বিয়ে করার চেয়ে, বিয়ে না করাটাই বেটার নয় কি?’

তিনি আর লেখেন, “আমরা যারা ভালোবাসতে অথবা না বাসতে বাসতে ভাঙাচোরা মিলেনিয়াল, তারা বুঝি, আর জেন জি? তাদের তো বড় হয়ে ওঠাই এই ভাঙাচোরায়। ভালোবাসায় খারাপ থাকাটা আমাদের অভ্যেস। ভালো থাকা মাঝেমধ্যে হয় আর বই কী।”

এখানেই শেষ নয়, সব্যসাচী তার পোস্টে আরও লেখেন, “ভেবে দেখুন, আমাদের মতো পাতি মধ্যবিত্ত ছেলেপুলে অনেকটা এরকমই। সে কারণেই আমরা দিনের শেষে মেয়েদের কাছে সারেন্ডার করি। ভুল মানুষ হলে, আমাদের সারেন্ডারের গুষ্টির তুষ্টি হয়ে যায় বারবার। আর আমরা বারবার সেই একই ভুলের লুপ হোলে থেকে যাই। ইনফিনিটি লুপ হোলের মতো আমরা বোকা মানুষ। চন্দরের মতো। চল ভাই, আমরা বোকা হি সহি। ভালো তো আমরা বাসবোই। আমার কাছে মেয়েরা সব সময় সুপিরিয়র। তা সে সুধা হোক বা প্রীতি। তাই ওদের ক্রিটিসাইজ করার ধক আমার নেই। আমি স্রেফ ভালোবেসে ভালো থাকায় বিশ্বাসী। তাই তো, ভালোবাসি.. বাসবো.. আবারও..এই সিজনে আমার আরেকটা মন কেমনের সিন, যখন মার্ক আঙ্কল তার বাড়ি মুসাফির ক্যাফেকে ডোনেট করে চলে যাচ্ছেন। বাড়ি চিরতরে ফেলে আসার যন্ত্রণা আমি বুঝি। চেনা ঘর হারানোর মন কেমন আমি জানি। তাই হয়ত। আর হ্যা, মুসাফির ক্যাফের মুসাফির একজনই, রাহিল! তাই সে অনায়াসে যেতে পারে, আসতে পারে। কখনও কখনও আমাদের চলে যেতে হয়। যেতে ইচ্ছে না করলেও, ছেড়ে আসতে হয়। আজ, আমার ফেলে আসা ঘরটার জন্য আমার প্রিয় কবিতাটা মনে করতে ইচ্ছে করছে।”

আসলে সব্যসাচীর এই পোস্টটি সিরিজ দেখার পর তার অনুভূতির প্রকাশ। কিন্তু নিন্দুকের দাবি সেই পোস্ট নাকি প্রাক্তন স্ত্রীকেই ইঙ্গিত করে লিখেছেন তিনি।

সুত্রঃ sanbadpratidin