
বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। খুব অল্প বয়সেই একাধিক ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। ইন্দ্রাণীর মেয়ে রাজনন্দিনীও টেলিভিশনের পরিচিত মুখ। কিছু দিন আগেই রানী ভবানী ধারাবাহিকে মুখ্যচরিত্র রানীমার ভুমিকায় অভিনয় করতে দেখা গেছিল রাজনন্দিনীকে। ছোট থেকেই মায়ের অভিনয় দেখেই বড় হয়েছেন রাজনন্দিনী। মাকে দেখেই অভিনয় জগতে পা রাখা। মা-ই তার একমাত্র আদর্শ। সম্প্রতি মাকে নিয়ে মুখ খুললেন রাজনন্দিনী।
মায়ের সাথে একটি ছবি পোস্ট করে রাজনন্দিনী লেখেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। তুমি জানো না তুমি তোমায় কতটা ভালোবাসি। আমার কাছে তোমার সঙ্গে কাটানো প্রতিদিনই ভীষণ স্পেশাল। আমার এত ভালো বন্ধু হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার প্রতিটি পদক্ষেপ, ধারণা এবং গোটা বিশ্ব সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কতটা বদলে দিয়েছো জানো না। তুমিই আমার আদর্শ। যদি এই জীবনে কিছু অর্জন করতে নাও পারি, অন্তত এটুকু জানব তোমার মেয়ে হয়ে জন্মাতে পেরেছি।’
‘আমি নিজের জন্য প্রার্থনা করি এবং কামনা করি যেন আমি তোমার অর্ধেক গুণও অর্জন করতে পারি। তুমি যেমন ভালো স্ত্রী, তেমনই মা। তুমি যেমন ভালো নৃত্যশিল্পী, তেমনই ভালো অভিনেত্রী। আমি যেন তোমার অর্ধেক হয়ে উঠতে পারি। তোমার জন্য আমি সুস্থ জীবন কামনা করি। অনেক শুভকামনা মুমজ়ু। এই ভালোবাসা অতুলনীয়।’
