বড় দুঃসংবাদ! চিকিৎসা চলাকালীন প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি

মার্ক মেসিয়ে

অভিনয় জগতে ফের খারাপ খবর। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চে ৫০ বছরেরও বেশি সময় ধরে যিনি দুর্দান্ত চরিত্র উপহার দিয়ে গেছেন দর্শকদের সেই মানুষটি আজ আর নেই। মঙ্গলবার ৭৮ বছর বয়সে অসুস্থ থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।

প্রয়াত হলেন কুইবেকের অন্যতম প্রিয় অভিনেতা মার্ক মেসিয়ে। যিনি কুইবেকের বিনোদন জগতে অন্যতম দীর্ঘস্থায়ী একটি কর্মজীবন গড়ে তুলেছিলেন। টেলিভিশনে, জনপ্রিয় সিটকম ‘লা পেতিত ভি’-তে ‘রেজেঁ’ চরিত্রে তাঁর স্মরণীয় অভিনয়ের মাধ্যমে মেসিয়ে একটি পরিচিত মুখ হয়ে ওঠেন। টেলিভিশনে তাঁর শেষ ভূমিকা ছিল ‘ওয়েলকাম টু কিংস্টন ফলস’ সিরিজের ‘পপ’ চরিত্রটি।

মেসিয়ে তার কর্মজীবনে অসংখ্য সফল টিভি নাটক এবং কমেডি স্পেশালে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘ওমের্তা’, ‘তুতে লা ভেরিতে’, ‘লা ফেইল’, এবং বেশ কয়েকটি ‘বাই বাই’ হলিডে স্পেশাল। তার কয়েক দশক দীর্ঘ কর্মজীবনে, মেসিয়ে কুইবেকের পারফর্মিং আর্টসে তার প্রতিভা এবং অসামান্য অবদানের জন্য ব্যাপক স্বীকৃতি লাভ করেন।

মার্ক মেসিয়ে