
জি-বাংলায় মেগা ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী সম্পূর্ণা রক্ষিত এবং অভিনেতা রাহুল মজুমদার। ধারাবাহিকটি দর্শকমহলে মিশ্র জনপ্রিয়তা অর্জন করেছেন তবে নায়িকা শাওন চরিত্রে সম্পূর্ণা দর্শকের কাছে প্রশংসা পাচ্ছে। তবে কে এই মেয়ে? জানেন কি আসল পরিচয়?
পর্দার শাওনের আসল নাম সম্পূর্ণা রক্ষিত। এই মেগা ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে প্রথম পা রাখেন। এর আগে ইন্ডাস্ট্রিতে কোন কাজ করেননি। সম্পূর্ণা বীরাটির মেয়ে। খুব বেশি বয়স নয় তার। তবে অল্প বয়সেই নিজের প্রথম অভিনয়ে দর্শকের মন জিতে নিয়েছে এই মেয়ে।
কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেছেন সম্পূর্ণা রক্ষিত। মডেলিং জগত থেকেই অভিনয়ের সুযোগ আসে। পড়াশুনো শেষ করেই অভিনয়ে পা রাখে। স্বল্প সময়ের মধ্যেই টেলি পাড়ার চেনা মুখ হয়ে উঠেছে সম্পূর্ণা।
