
বিনোদন জগতে একের পর এক মৃত্যুর খবর। মাত্র ৪৪ বছরেই মৃত্যুর কাছে হার মানলেন অভিনেতা। অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। তবে অভিনেতার মৃত্যু ঘিরে রয়েছে রহস্য। ইতিমধ্যেই অভিনেতার প্রয়ানে চাঞ্চল্য ছরিয়েছে ইন্ডাস্ট্রিতে। কোন অসুখে কিংবা দুর্ঘটনায় নয়, জানা যাচ্ছে, আত্মহত্যা করেছেন অভিনেতা। আচমকা কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন অভিনেতা?
অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ তাঁর সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা। শুধু মঞ্চেই নয়, টেলিভিশনেও তিনি নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। তার অভিনীত অসংখ্য চরিত্র দরসকের মনে আলাদাই জায়গা করে নিয়েছে। প্রয়াত অভিনেতা জশ গ্রিসেত্তি। এমন অসাধারণ প্রতিভাবান শিল্পীর মৃত্যু বিনোদন জগতের জন্য অপূরণীয় ক্ষতি।
অভিনেতার দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা রব ম্যাকক্লুর আবেগঘন পোস্টে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। ১৯৮১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্ম নেওয়া জশ গ্রিসেত্তি ছোটবেলা থেকেই মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে হলিউড ও ব্রডওয়ের অভিনয় অঙ্গনে। গ্রিসেটি ‘সামথিং রটেন!’ এবং ‘ইট শুডা বিন ইউ’- এর মতো ব্রডওয়ে প্রযোজনায় তার অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন ।

