
অভিনেতা রোহন ভট্টাচার্যকে আশাকরি কম-বেশি সকলেই চেনেন। বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেতা। তবে এবার তার কেরিয়ারে যুক্ত হতে চলেছে নতুন এক পলক। অভিনেতার এই সাফল্যে খুশি তার পরিবারও।
পরিচালক ইন্দিরা ধরের প্রথম হিন্দি ছবি ‘Echoes of Valour’-এর হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন রোহন ভট্টাচার্য। আর এই ছবির সুবাদে প্রথমবার ২০২৬ সালের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে চলেছেন। ইতিমধ্যে ছবিটি প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। আগামী বছর ছবিটি মুক্তির পেতে পারে। স্বাভাবিক ভাবেই খুশি অভিনেতা।
এই ছবিতে বাঙালি সেনা আধিকারিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, তাঁর মা শুক্লা বন্দ্যোপাধ্যায় এবং দাদু রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে। মাত্র ২৩ বছর বয়সে দেশের জন্য শহীদ হয়েছিলেন অনির্বাণ। তাঁর জীবনের নানা অধ্যায়ের গল্প উঠে আসবে এই ছবিতে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা আর তাঁর বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন নীরজ কবি ও দিব্যা দত্তকে।
