পুজোর রেশ এখনো কাটেনি তার মাঝেই সাত সকালে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেত্রী। শোকের ছায়া নেমে এলো বিনোদন দুনিয়া। আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।
চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভিনেকর। আলিয়া ভাট ও শেফালি শাহ অভিনীত ‘ডার্লিংস’ ছবিতে মহিলা পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেত্রীর প্রয়াণের খবর সামনে আসতেই শোক প্রকাশ জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহ-কর্মী, বন্ধুরা।
অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর বন্ধু ও সহকর্মী, রেডিয়ো জকি রোহিণী রামনাথন। তিনি সামাজিক পাতায় লেখেন, “অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে তিনি এই খবর জানাচ্ছেন। তাঁর প্রিয় ‘ডিভি’ আর তাঁদের মধ্যে নেই। দিব্যার পরিবার এবং যাঁদের জীবনে তাঁর ভালোবাসা ও আন্তরিকতা ছাপ ফেলেছিল, তাঁরা প্রত্যেকেই এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছেন।”

২০২২ সালের ছবি ‘ডার্লিংস’-এর সূত্রে দিব্যা ভিনেকর দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন। এছাড়াও ‘জলসা’ ছবিতেও কাজ করেছিলেন তিনি। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসাবেও পরিচিত।
