
প্রায় এক মাস ধরে সাফল্যের সাথে সম্প্রচার হচ্ছে বিগ বস বাংলা। জমে উঠেছে খেলা। কিছুদিন আগেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছেন সৌরভ দাস এবং রনিতা দাস। দুজনের এন্টিতে অনেক সমীকরণ বদলে গিয়েছে। জীতু কমল আর রাজবীরের মধ্যে সম্পর্কে ফাটল ধরতে দেখা যায়।
কিছুদিন চুপ থাকলেও প্রতিযোগী রাজবীর দে আবার আগের মতোই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। খাবার নষ্ট করায় বিগ বস তাকে দুই সপ্তাহের জন্য নমিনেট করে দেন। আর রাজবীর এই কান্ডের জন্য অনেকেই নন্দিনী দত্তকে কাঠগড়ায় তুলেছেন। একাংশ দর্শকের দাবী, নন্দিনী রাজবীরের গেম নষ্ট করে দিচ্ছে। এবার সেই কথাকেই সমর্থন জানালেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র।
রাজবীরের এই বোকামির নন্দিনীর দিকেই আঙ্গুল তুলেছেন মৈত্রেয়ী। এমনকি আরেক প্রতিযোগী সৃজলা গুহের উপর নন্দিনীর ঈর্ষার ইঙ্গিত দিয়েছেন মৈত্রেয়ী। ফেসবুকে পোস্ট করে মৈত্রেয়ী লেখেন, “এটা এক গেম শো, তাই তুমি যেকোনো গেম খেলতে পারো নন্দিনী কিন্তু খাবার নষ্টের পর তুমি এক এক করে সবাইকে যেটা বোঝাবার চেষ্টা করলে সেটা একটু fake শোনালো । তুমি জানো রাজবীর ইমোশনাল এবং সরল । তুমি তোমার ইচ্ছে অনুযায়ী ওকে চালাতে চাইছ । সেটা দেখতে ঠিক লাগছে না ।”
অভিনেত্রী আরও লেখেন, “রাজবীর সৃজলা গুহর সাথে কথা কথা বললে তোমার রাগ হচ্ছে। আবার সৃজলা, জীতু কমলের সাথে কথা তোমার রাগ হচ্ছে । এটা তো ছেলেমানুষি । সামান্য একটা noodle এর জন্য এত খাবার নষ্ট হল, ভেবে দেখো , যদিও আমি তোমাকে যতটা জানি, এটা বিশ্বাস করি এমন কিছু হবে এটা সত্যিই তোমার কল্পনাতেও ছিল না । তুমি বুদ্ধিমতী, খুব ভালো খেলছ, এগিয়ে চলো”
মৈত্রেয়ী শেষে লেখেন, রাজভীর রাগ করুন, ঝগড়া করুন, কিন্তু খাবার নষ্ট করা একদম ঠিক হয় নি । আমরা জীবনে ভুল করলে তবেই শিখি, আজ আপনিও বুঝলেন । আশা করি আপনি নিজেই আর কখনও খাবার নষ্ট করবেন না যতই রাগ হোক, অভিমান হোক , কষ্ট হোক ।
