সকাল হতেই ফের খারাপ খবর বিনোদন দুনিয়ায়। মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী। শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। আচমকা অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই খুব স্বাভাবিকভাবেই চিন্তিত তার অনুরাগীরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানালেন তার শারীরিক অসুস্থতার আসল কারন। ইসোফ্যাগাইটিস নামের একটি রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। এই রোগে খাদ্যনালীতে প্রদাহ সৃষ্টি হয়। অর্থাৎ, গলা থেকে পাকস্থলীতে খাবার পৌঁছে দেওয়ার যে নলটি রয়েছে, সেই খাদ্যনালীর ভেতরের অংশে প্রদাহ তৈরি হলে তাকে ইসোফ্যাজাইটিস বলা হয়। এটি আসলে খাদ্যনালীতে ক্যানসার। আর এই জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলিউড তারকা কিম কার্দাশিয়ান।
২০০৩ সালে এই একই রোগে খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন অভিনেত্রীর বাবা। মাত্র ৫৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছিলেন কিমের বাবা রবার্ট কার্দশিয়ন। রবার্ট ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। মারা যাওয়ার মাত্র কয়েক দিন আগে তিনি জেনেছিলেন তাঁর অসুস্থতার কথা। খুব স্বাভাবিকভাবেই তাই বাবার কথা শুনে চোখে জল চলে আসে কিমের। আপাতত অভিনেত্রীর অসুস্থতার কথা জানানো হলেও ঠিক কি ধরনের চিকিৎসা চলছে তা এখনও জানা যায়নি।

