গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা গত বছর অক্টোবর মাসে। জটিল রোগে আক্রান্ত হয়ে শরীরে মারাত্মক প্রভাব ফেলে। সংক্রমণের জেরে তাঁর অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হয়, কমে যায় অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়ার ক্ষমতা। এমনকি দীর্ঘ সময় আইসিইউতেও থাকতে হয়েছিল। চিকিৎসার খরচ বেশি হওয়ায় চিন্তায় ছিলেন পরিবার।
সেপসিসের জটিলতা আক্রান্ত ছিলেন পর্দার ‘সাই বাবা’ তথা বর্ষীয়ান অভিনেতা সুধীর দলবী। চিকিৎসকদের অনুমান অনুযায়ী, চিকিৎসার খরচ ১৫ লক্ষ টাকার বেশি হতে পারে। সেই খরচ চালাতে পরিবার হিমশিম খায়। পাশে এসে দাঁড়ায় বলিউডের একাধিক তারকারা।
বর্ষীয়ান অভিনেতা জানিয়েছিলেন, “প্রথম দিকে রণবীর কপূর, অক্ষয় কুমার এবং কার্তিক আরিয়ান তাঁদের আর্থিক সাহায্য করেন। এরপর একে একে অনেকেই সাহায্য করতে এগিয়ে এসেছিলেন।” শোনা যায় অভিনেতার অসুস্থতার খবর পেয়ে সাইভক্তও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

২০২৫ সালের ডিসেম্বর মাসে অভিনেতার চিকিৎসার জন্য ১১ লক্ষ টাকা আর্থিক সহায়তা মেলে। তবে এখন আর আর্থিক সাহায্যের প্রয়োজন নেই বলে জানা যায়। তাঁর চিকিৎসা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরেছেন সুধীর দলবী। আপাতত ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার অপেক্ষা।
