‘রণজয় বিষ্ণু’ নয়! বাধ্য হয়েই পাল্টেছেন নাম, অভিনেতার আসল নাম জানলে অবাক হবেন, জানেন কি?

অভিনেতা রণজয় বিষ্ণু

ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। বর্তমানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে। ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকদের বেশ মন কেড়ে নিয়েছে।  এই ধারাবাহিকে ফুটে উঠেছে ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভালোবাসার মানুষের গল্প। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন রণজয় আর অভিকা মালাকার।

রণজয় দর্শকের কাছে খুব প্রিয় অভিনেতা। তবে জানেন কি এই অভিনেতার কিন্তু আসল নাম রণজয় বিষ্ণু নয়। বাধ্য হয়েই নাম পাল্টে ফেলেন তিনি। জানেন কী অভিনেতার আসল নাম?

প্রতিজ্ঞা’র আগে অভিনেতাকে দেখা গিয়েছিল কোন গোপনে মন ভেসেছে আর গুড্ডি ধারাবাহিকে। তবে শুধু ধারাবাহিক নয়, বড়পর্দায়ও কাজ করেছেন তিনি। পুরনো এক সাক্ষাৎকারে অভিনেতাকে জিগ্যেস করা হয়েছিল ‘বিষ্ণু’ টা কি পদবী? সেই সময় তিনি জানিয়েছিলেন, “এটা পদবী নয় এটা উপাধি। তাঁর ঠাকুরদা ছিলেন জওহরলাল নেহেরুর ইন্টারপ্রেটার তিনিই দিয়েছিলেন এই উপাধি। আগে নাম লিখতে অনেক সময় লাগত।”

তাহলে আসল পদবী কি অভিনেতার? এই প্রশ্নের উত্তরে রণজয় জানিয়েছিলেন, ‘জানি না, বাড়িতে জিজ্ঞাসা করতে হবে চৌধুরী বা মজুমদার হবে’। প্রসঙ্গত, এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে রণজয়। অভিনয়ে আসার আগে ড্রয়িং টিচার ছিলেন। মাসে চারটে ক্লাসে পেতেন ৩০০ টাকা। কিন্তু সেটা দিয়ে সংসার চালানো দায়। তাই চাকরিতে যোগ দিয়েছলেন। তবে অভিনয় করবেন কখনো ভাবেননি। অভিনয় জীবন শুরু হয় ২০০৮ এ। জুনিয়র আর্টিস্ট হিসেবে শুরু হয় কেরিয়ার। দিনে পেতেন ৩০০ টাকা।