‘আমাদের সম্পর্ক টিকবে না… আমি নাকি রুবেলকে…তুকতাক ও বশীকরণ…’, মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। সম্পর্ক কখনোই লুকিয়ে রাখেননি তারা। সম্পর্কে কিছুদিন পর থেকেই অফিসিয়ালি জানিয়েছিলেন তারা। পরবর্তীকালে বিয়ের সম্পর্কে বাঁধা পরেন। তবে সম্পর্ক শুরু থেকে ধেয়ে এসেছিল একাধিক কটাক্ষ। কেউ বলেছিল, “তাঁদের সম্পর্ক টিকবে না”, আবার কেউ বলেছিল ‘বশীকরণ’ বা ‘তুকতাক’ করে রুবেলকে আটকে রেখেছেন শ্বেতা।

এতদিন ট্রোলিং এড়িয়ে গেলেও এবার  নীরবতা ভাঙলেন অভিনেত্রী। সাম্প্রতিক একটি ভিডিওতে শ্বেতাকে বলতে শোনা যায়, ‘আজকাল চারপাশের পরিস্থিতি দেখে মনে হয় মানুষের বিয়ের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। বিয়ে টিকছে কম, ভাঙছে বেশি। তবে তিনি বিশ্বাস করেন, পরিবার ও গুরুজনদের আশীর্বাদ এবং নিজেদের মধ্যে সততা থাকলে যে কোনো ঝড়ঝাপটা পেরিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব।’

‘তুকতাক ও বশীকরণ’ ট্রোলে কড়া জবাব দিয়ে শ্বেতা বলেন, ‘অনেকে কমেন্ট করে আমি নাকি রুবেলকে বশ করে রেখেছি, অনেক জায়গায় শুনেছি আমি নাকি তুকতাক করি! এসব শুনলে আমার খুব হাসি পায়। আমি সত্যি জানি না এই তুকতাক বা বশীকরণ জিনিসটা কী’, তবে ঈশ্বরের প্রতি আস্থা আছে আমার আর জ্যোতিষেও বিশ্বাস করি।”

ইন্ডাস্ট্রিতে এবং চ্যানেলগুলোর সম্পর্কে অভিনেত্রী বলেন,’জি বাংলা’ এবং ‘স্টার জলসা’— দুই জনপ্রিয় চ্যানেলের সকলেই তাঁকে ভালোবাসেন ও সম্মান করেন। আর এই ভালোবাসা কোনো তুকতাক বা তন্ত্রবিদ্যার ফসল নয়, বরং এটি ঈশ্বর এবং বড়দের খাঁটি আশীর্বাদ।”