‘গোধূলি আলাপ’এর পর একাধিক ধারাবাহিকের অফার! ‘বাধ্য হয়েই ফিরিয়ে দিয়েছি তার কারন…’, মুখ খুললেন অভিনেতা কৌশিক সেন

কৌশিক সেন

বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন কৌশিক সেন। বড় পর্দায় অভিনয় করলেও এখন আর তেমনভাবে ছোটপর্দায় দেখতে পাওয়া যায় না অভিনেতাকে। ২০২২ সালে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন কৌশিক। কিন্তু এই ধারাবাহিকের পর আর ছোট পর্দায় অভিনয় করেননি তিনি। কিন্তু যেখানে বড় পর্দার একাধিক অভিনেতা অভিনেত্রী ছোটপর্দায় অভিনয় করেন সেখানে কেন নিজেকে ছোট পর্দা থেকে দূরে রেখেছেন কৌশিক?

সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া একটি সাক্ষাৎকারেই কৌশিক জানান ধারাবাহিকে আর কাজ না করার আসল কারন। কৌশিক জানান, ছোট পর্দায় অভিনয় না করার পেছনে বড় একটি কারণ হল উপযুক্ত পারিশ্রমিক। ২০২২ সালের পর থেকে তিনি কয়েকবার ধারাবাহিকের অভিনয় করার ডাক পেয়েছিলেন কিন্তু তিনি যে পারিশ্রমিক চান সেটা দিতে পারেননি প্রযোজনা সংস্থা অথবা চ্যানেল।

কৌশিকের কথায়, ‘এখন ধারাবাহিকের যা অবস্থা সেখানে বেশি পারিশ্রমিক নেন এমন কোনও অভিনেতা অভিনেত্রীকে আর নিতে চায় না প্রযোজনা সংস্থারা। ফলে ২০২২ সালের পর থেকে আর কোনও ধারাবাহিকের অভিনয় করিনি। আমি যে পারিশ্রমিক চেয়েছিলাম সেটা ওরা দিতে পারেনি। এখন অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয় সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স আছে তার ওপরে নির্ভর করে, তাই দ্রুত সময় পাল্টাচ্ছে এটা বলতেই হয়।’

গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’, যেখানে আবার সুমনের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। কৌশিকের সাবলীল অভিনয় এই সিনেমাকে অন্য মাত্রা এনে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।